শুষ্ক চুল খুব অল্পতেই হয়ে পরে নিষ্প্রাণ৷ হারিয়ে ফেলে উজ্জ্বলতা ৷এই গ্রীষ্মে শুষ্ক চুলের চাই বাড়তি যত্ন৷ আমরা অনেকেই জানিনা শুষ্ক চুলের যত্ন কীভাবে নিতে হবে ৷ চলুন জেনে নেয়া যাক, শুষ্ক চুলের যত্নে যত খুঁটিনাটি৷
একটা পাত্রে আপনার চুলের পরিমাণ অনুযায়ী টকদই নিন৷ এবার এর সাথে ডিমের সাদা অংশ আর ২ চামচ অলিভ অয়েল নিয়ে ভালো করে ফেটিয়ে নিন৷ চুলগুলো ভাগ করে নিয়ে সমস্ত চুলেলা গান ৷ এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন৷
*** চুলের পরিমাণ অনুযায়ী সমপরিমাণ মধু এবং অলিভঅয়েল নিন৷ ভালোভাবে মিশিয়ে চুলের গোড়ায় এবং সমস্ত চুলে এক ঘণ্টা রাখুন৷ তারপর শ্যাম্পু করুন৷
*** যে কোনো ধরনের কেমিকাল প্রসেস থেকে যতটা সম্ভব দুরে থাকুন৷
*** প্রচুর পানি পান করুন৷মৌসুমী ফলমূল এবংশাকসবজি খান৷