প্রকৃতি তার নিজস্ব সম্পদে সমৃদ্ধ; আমাদেরকে শুধু একটুখুঁজে নিতে হয় ।ঘরে বসে, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে, কোনও রকম রাসায়নিকপদার্থ ব্যবহার না করে খুব সহজে ও মাত্র দশ মিনিট সময় ব্যয় করে আপনারচেহারায় আনতে পারেন সৌন্দর্যের নতুন ঝিলিক, চকমা লাগাতে পারেন সবার চোখে আরহয়ে উঠতে পারেন অনন্যা । মাত্র ১০মিনিট আপনার আপনাকে দিন, আর নিজেকে তথা সবাইকে দেখিয়ে দিন আপনার যাদু-তথাভুবন জয় যেন আপনার হাতের মুঠোয়।
উপকরণঃ
২ চা চামচ ময়দা বা লাল আটা,
১ চা চামচ টমেটো বা কমলার রস,
১ চা চামচ টকদই,
আধা চা চামচ মধু
আধা চা চামচ অলিভ ওয়েল (শুষ্ক ত্বক না হলে এটি বাদ দিন)
পদ্ধতিঃ
একটি পরিষ্কার বাটিতে সব গুলো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে ঘন পেস্ট তৈরিকরে নিন । আবার আলতো হাতে নিচ থেকে উপরের দিকে প্যাকটিকে লাগিয়ে দিন । এবার১০ মিনিট অপেক্ষা করুন। তারপর প্রথমে কুসুম গরম পানি দিয়ে এবং পরে ঠান্ডাপানির ঝাপটা দিয়ে মুখমন্ডল পরিষ্কার করে নিন আর দেখুন আপনার ত্বকের যাদু ।