অতি পরিচিত ফল। জাম্বুরার খোসা বেশ পুরু, ভেতরের অংশ ফোমের মতো নরম। শীতের আগে থেকে জাম্বুরা পাওয়া যায়।
এ ফলে আছে পর্যাপ্ত ভিটামিন সি। নিয়মিত খেলে শীতকালীন রোগব্যাধি সহজে কাবু করতে পারে না। রসালো এই ফল জ্বর কমাতে সাহায্য করে। সর্দি জ্বরে তেল ও মরিচ দিয়ে জাম্বুরা মেখে খেলে কম সময়ের মধ্যে আরাম বোধ হয়।