Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the newsmatic domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/boichitrojibon/public_html/wp-includes/functions.php on line 6131
ত্বকের যত্নে ফুল – BoichitroJibon

ত্বকের যত্নে ফুল

ফুল তার রূপ, গন্ধ দিয়ে আমাদের মাতিয়ে রাখেসারাক্ষণ। আর যদি এই রঙ বেরঙের ফুল দিয়ে ত্বকের যত্ন নেয়া যায় তবে সে যেনহবে বাড়তি পাওনা। কিছু কিছু ফুল আছে যেগুলোতে মূল্যবান তেল, নিউট্রিয়েণ্টআছে আর এই তেল আমাদের ত্বকের নরিশমেণ্টের জন্য খুব ভালো কাজ করে। ফুলে থাকানিউট্রিয়েণ্ট এজিং এর প্রক্রিয়াকে অনেক ধীর করে দেয়। যেকোনো ত্বকেরঅধিকারীরা এই ফেসিয়াল করতে পারবেন। তবে এটি বলে রাখাও ভালো ফুলে যাদেরএলার্জি আছে বা সেনসিটিভ ত্বক তারা এই প্যাক গুলো ব্যবহার করবেন না। যাদেরত্বকে টানটান ভাবটা কম তাদের জন্য এ ফেসিয়াল অনেক বেশি কার্যকর। ত্বকে রক্তসঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক রাখতে এ ফেসিয়াল করা হয়ে থাকে।

বয়সের ভারেত্বক যখন লুজ হয়ে যায় তখন ফুলের গুনাগুণ আপনার ত্বককে সতেজ, টানটান আর মসৃণকরতে পারে। যেহেতু বলা হয়েছে ত্বকের স্থিতিস্থাপকতা হারিয়ে গেলে এইফেসিয়াল করতে হয় তাহলে বুঝতেই ৩০+ হলেই ফ্লাওয়ার ফেসিয়ালটি করা উচিত।কেননা, সাধারণত এই রকম বয়সেই ত্বক টানটানে ভাব হারাতে থাকে।

সর্বপ্রথম ত্বক ক্লিন করে নিতে হবে। এই কাজের জন্য আমরা ব্যবহার করতেপারি গাঁদা ফুল। এই ফুল ত্বকের রঙ হালকা করে সেই সঙ্গে ক্লিন করে। কয়েকটিফুলের পাপড়ির সাথে গুঁড়ো দুধ, টক দই, মধু ও গ্রেটেড গাজর একসাথে পেস্ট করেনিন। এতে করে ত্বকের গভীর থেকে পরিষ্কার হয়ে যাবে। আবার এই ফুল ডেড স্কিনকেখুব সহজেই সারিয়ে নতুন সেল দিয়ে রিপ্লেস করে ফলে স্ক্রাবিং এর কাজটাওসম্পন্ন হয়ে যায়।

এবার কিছু দুধের সরের সাথে এক ছোট টেবিল চামচ চন্দন বাটা, ৪ ড্রপ রোজঅয়েল, ২ ড্রপ ল্যাভেন্ডার অয়েল ভালো করে মিশিয়ে ভালো করে মুখটি ম্যাসেজ করেনিন। উষ্ণ গরম পানি দিয়ে এই প্রলেপ মুছে আবার একই মিশ্রণ দিয়ে ম্যাসেজকরুন।

এবার ত্বকের চাহিদার ভিত্তিতে প্যাক লাগানোর পালা।

যদি আপনি উজ্জ্বল এবং গ্লোয়িং ত্বক চান তবে গোলাপ ফুলের পাপড়ি নিয়ে ভালোকরে তা শুকিয়ে নিন,এর পর ওই শুকনো গোলাপের পাপড়ির পাউডার বানান | দুধ আরগম ( অল্প গুঁড়ো করা) একসঙ্গে মিশেয়ে মুখে লাগান |

আবার মুখের ব্রন থেকে মুক্তি পেতে চাইলে কিছু জবা ফুলের পাপড়ির পেস্টনিন এর সাথে চালের গুঁড়া, এসেন্সিয়াল অয়েল যেমন ভিটামিন ই আর অল্প পানিদিয়ে একটি প্যাক বানিয়ে নিন। মুখে কিছুক্ষণ এই প্যাকটা লাগিয়ে রেখে একটাভেজা কাপড় দিয়ে তুলে ফেলুন আবার কিছুক্ষণ রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

একমুঠো জুঁই ফুল জলে ফুটিয়ে নিন, জলটা ছেঁকে একটা পাত্রে রাখুন আর যেজুঁই ফুলগুলো আছে তা বেটে নিয়ে টক দইয়ের সঙ্গে মিশিয়ে মুখে লাগান | ১৫মিনিট রেখে ধুয়ে ফেলুন, পরে জুঁই ফুল ফোটানো জল আরো ২০ মিনিট লাগিয়ে রাখুন | সেনসেটিভ স্কিনের জন্যেই এই ফেস প্যাকটা খুবই ভালো |

পদ্ম ফুলের মধ্যে লাইনোলিক অ্যাসিড আর অনেক রকমের মিনারেল থাকে যা রংফর্সা করতে সাহায্য করে ফুলের পাপড়ি গুলো খুব ভালো করে ধুয়ে নিন। তারপরপানিতে ৪ মিনিট সেদ্ধ করে নিয়ে পেস্ট করে নিন। সঙ্গে দিতে পারেন টক দই আরমধু। চাইলে পদ্ম ফুলের পাপড়ি জলে ফুটিয়ে আপনি যে কোন ফেস প্যাকের সঙ্গে এটামিশিয়ে নিয়মিত ব্যবহার করুন। সেনসিটিভ ত্বক ছাড়া আর সবাই নিশ্চিন্তেব্যবহার করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.