Home / দেহ-মন / বিনা শ্রমে ওজন কমাতে চাইলে ঘরে রাখুন এই খাবারগুলো

বিনা শ্রমে ওজন কমাতে চাইলে ঘরে রাখুন এই খাবারগুলো

আজকাল অধিকাংশ মানুষই যেন ওজন সমস্যায়ভুগছেন। কিছু না খেলেও বুঝি বেড়ে চলেছে ওজনটা। আর তাই কী করবেন বুঝতে নাপেরে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়ে অসুস্থ হয়ে যাচ্ছেন অনেকেই। ওজন কমাতে চাইলেপ্রয়োজন কিছু সহায়ক খাবারের। জেনে নিন ওজন কমাতে সহায়ক কিছু খাবার সম্পর্কেযেগুলো সব সময়েই ঘরে রাখা উচিত। এই খাবারগুলো খাওয়ার অভ্যাস গড়ে তুললেবিনা শ্রমেই কমবে আপনার ওজন।

চিকেন ব্রেস্ট ও স্যামন মাছ
আপনার ফ্রিজে সবসময়েই থাকা উচিত চিকেন ব্রেস্ট ও স্যামন মাছের মত খাবারগুলো। খাবার তালিকায় কখনোই গরুর মাংস থাকা উচিত নয়। বরং তার বদলে চিকেনব্রেস্ট আপনাকে প্রোটিন যোগাবে এবং স্যামন মাছের ওমেগা ৩ আপনার শরীরেরক্ষতিকর কোলেস্টেরল কমাতে সহায়তা করে ওজন কমাবে।

ডিম
অত্যন্ত সহজলভ্য এই খাবারটি হতে পারে স্বল্পমূল্যে প্রোটিনের উৎকৃষ্ট উৎস।ডিম দীর্ঘ সময় পর্যন্ত পেট ভরা রাখতে সহায়তা করে এবং শরীরে প্রোটিনেরচাহিদা মেটায়। চেষ্টা করুন ডিম তেল দিয়ে না ভেজে সেদ্ধ করে খেতে। তাহলেশরীরে অতিরিক্ত ক্যালোরি যোগ হবে না। বরং সকালে ডিম খাওয়া সারাদিন হাবিজাবিখাওয়ার প্রবণতা নিয়ন্ত্রণ করে।

পালং শাক/ব্রোকলি
ঘরে সব সময়েই কিছু সবুজ শাক সবজি রাখার চেষ্টা করুন। বিশেষ করে পালং শাক ওব্রোকলি রাখুন করে। এতে যখনই ক্ষুধার অনুভূতি হবে তখনই এসব সবজি দিয়ে নানানরকম খাবার রান্না করে বা সালাদ হিসেবে খেতে পারবেন। উচ্চমাত্রায় ফাইবারথাকাতে এই খাবার গুলো ওজন কমাতে সহায়ক।

হোল গ্রেইন
ব্রাউন রাইস, লাল আটা, হোল হুইট পাস্তা জাতীয় খাবার গুলো ঘরে রাখুন সবসময়ে। যখনই ক্ষুধা লাগবে তখন এগুলোর সাথে সবজি ও প্রোটিন যোগ করে পরিমিতপরিমাণে খান। এতে ওজন নিয়ন্ত্রণে থাকবে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.