উপকরনঃ
গরুর মাংস হাড়সহ ছোট ছোট টুকরা করা ১ কেজি
আদাবাটা ১ টেবিল চামচ
রসুন বাটা ২ চা চামচ
হলুদ গুঁড়া ১ চা চামচ
মরিচ গুঁড়া ১ টেবিল চামচ
ধনে গুড়া ১ টেবিল চামচ
লবণ স্বাদ অনুযায়ী
গরমমসলা এলাচ
দারুচিনি
লবঙ্গ কয়েকটি
সয়াবিন তেল পরিমাণমতো
পেঁয়াজ মোটা মোটা করে কাটা ২৫০ গ্রাম
তেজপাতা ৩ টি
প্রণালীঃ
প্রথমে একটি পাতিলে তেল গরম করে তাতে পেঁয়াজ, তেজপাতা এবং গরম মসলা দিয়ে অল্প ভেজে তাতে একে একে আদা ও রসুনবাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া,ধনে গুড়া, লবণ এবং গরুর মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে তাতে পানি দিন।মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। যখন মাংস ভুনে তেলের ওপর আসবে তখন নামিয়ে দিন। এটি ভাত, পোলাও ও পরাটা দিয়ে খেতে খুব মজা।