সহজ একটি ব্যায়াম হলো হাঁটা। বিশেষ কোনো পোশাক পরার দরকার নেই। ফিজিক্যাল এক্সারসাইজ ট্রেইনার সুমন ঘোষ বলেন, ‘সপ্তাহে ছয় দিন ৩০ মিনিট জোরে হাঁটাই যথেষ্ট। জগিংয়ের মতো কঠোর ব্যায়াম হার্টকে রক্ত জোরে পাম্প করতে বাধ্য করে। আর এটি উপকারী।
চার সপ্তাহে ফিটনেস পেতে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন:
প্রথম সপ্তাহ
প্রথমে ৫ মিনিট সাধারণ কোনো সহজ এক্সারসাইজ করে ওয়ার্ম-আপ করুন। প্রথমে ধীরে ধীরে হাঁটতে থাকুন। আস্তে আস্তে গতি বাড়ান। ১ মিনিট দ্রুত হাঁটুন। এর পরের ১ মিনিট আস্তে হাঁটুন। হাঁটার স্পিড কমাতে কমাতে একেবারে থেমে যান।
দ্বিতীয় সপ্তাহ
প্রথমে ৫ মিনিট ওয়ার্মআপ করে নিন। মধ্যমগতিতে হাঁটা শুরু করুন। ৫ মিনিট একই গতিতে হাঁটুন। আস্তে আস্তে গতি কমান। কুল ডাউন এক্সারসাইজ করুন।
তৃতীয় সপ্তাহ
শুরুতে ৫ মিনিট ওয়ার্মআপ করে নিন। মধ্যমগতিতে হাটা শুরু করে আস্তে আস্তে গতি বাড়ান। ২-৩ মিনিট একই গতিতে হাঁটুন। ধীরে ধীরে হাঁটতে থাকুন। ধীরে ধীরে গতি কমাতে কমাতে একেবারে থেমে যান।
চতুর্থ সপ্তাহ
৫ মিনিট ওয়ার্মআপ করে নিন। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ক্রমশ গতি বাড়ান। জোরে জোরে ৫ মিনিট হাঁটুন। হাঁটার পর কুল ডাউন এক্সারসাইজ করুন।