Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the newsmatic domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/boichitrojibon/public_html/wp-includes/functions.php on line 6131
অ্যালোভেরার রসকে নাইট ক্রিম হিসেবে ব্যবহারের পদ্ধতি… – BoichitroJibon

অ্যালোভেরার রসকে নাইট ক্রিম হিসেবে ব্যবহারের পদ্ধতি…

অ্যালোভেরা ত্বকের জন্য একটি উপকারী উপাদান। ত্বকের রোদে পোড়া ভাব দূর করতে, ত্বককে মসৃণ রাখতে, দাগ মুক্ত করতে এবং ত্বকে ব্রণের উপদ্রব কমাতে অ্যালোভেরার তুলনা নেই। বিশেষ করে যাদের ত্বক অত্যন্ত সংবেদনশীল তারা অন্যান্য কেমিকেল জাতীয় উপাদান ব্যবহার না করে ত্বকের যত্নে নাইট ক্রিম হিসেবে অ্যালোভেরার ব্যবহার করতে পারেন। নিয়মিত ব্যবহার করতে চাইলে বাড়িতেই লাগিয়ে নিতে পারেন অ্যালোভেরা গাছ। এতে প্রতিদিন তাজা পাতা ব্যবহার করতে পারবেন।

জেনে নিন অ্যালোভেরার রসকে নাইট ক্রিম হিসেবে ব্যবহারের পদ্ধতিটি।

-প্রথমে ত্বক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন।
-এরপর একটি তাজা অ্যালোভেরা পাতার উপরের সবুজ অংশ ছুরি দিয়ে চেঁছে ফেলুন। এবার চামচ দিয়ে ধীরে ধীরে চেঁছে রস সংগ্রহ করে নিন।
-এবার তাজা রসটি একটি তুলার সাহায্যে পুরো মুখে লাগিয়ে নিন।
-অ্যালোভেরার রস শুকিয়ে গেলে এভাবেই ঘুমিয়ে পড়তে পারবেন। সারারাত অ্যালোভেরার রস -ত্বকের নানান সমস্যা দূর করতে ভূমিকা রাখবে।
-সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফেললে দেখবেন ত্বক কোমল ও উজ্জ্বল হয়ে আছে।
-এভাবে প্রতিদিন ব্যবহারে বেশ দ্রুত ফলাফল পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.