স্বাদে দারুণ, ডুবো তেলে ভাজা খাবারের চাইতে অনেকগুনে বেশী স্বাস্থ্যকর এবং সহজে খাওয়া যায় বলে অনেকেরই লাঞ্চ বা কুইক স্ন্যাক্স হিসাবে শর্মা খাওয়া হয় রোজ রোজ। দারুণ মজার এই খাবারটি ঘরেই তৈরি করতে চান? তাহলে চট করে দেখে নিন এই রেসিপিটি। আর আপনাদের জন্য এই দারুণ ।
পিটা ব্রেড তৈরি
ময়দা- ৪ কাপ ,
ইস্ট – ২ টেবিল চামচ ,
চিনি – ২ টেবিল চামচ ,
গুঁড়ো দুধ – ২ টেবিল চামচ ,
তেল – ২ টেবিল চামচ ,
গরম পানি – পরিমাণ মত ।
-তেল বাদে সব উপকরণ দিয়ে খামির তৈরী করে গরম জায়গায় ১/২ ঘণ্টা রেখে দিন।
-খামির ফুলে উঠলে হাত দিয়ে চেপে নিন।
-ভালো করে মথে এরপর রুটি বেলে সেঁকে নিন মাঝারি আঁচে।
বিফ ফিলিং ও শর্মা তৈরি
গরুর মাংস – (ছোট করে কাটা ) ১/২ কেজি ,
কাবাব মসলা – ১/২ চা চা ,
আদা বাটা – ১/২ চা চা ,
রসুন বাটা – ১/২ চা চা ,
সয়াসস – ১/২ চা চা ,
শুকনো মরিচের গুঁড়ো – ১/২ চা চা ,
টমেটো সস – ১ টে চা ,
মেয়নিজ -পরিমাণ মত ,
পেঁয়াজ কুচি – ১ কাপ
তেল প্রয়োজনমত
-মেয়নিজ ও পেঁয়াজ বাদে সব উপকরণ মাংসের সাথে মিশিয়ে ৩০ মি মেরিনেট করে রাখুন।
-প্যানে তেল দিয়ে মাংস প পেঁয়াজ দিয়ে দিন। ভাজা ভাজা করে নামিয়ে নিন।
-এরপর রুটিতে মেয়নিজ দিয়ে মাংস , গ্রীন চিলি সস , টমেটো কুচি , শসা কুচি দিয়ে রোল করে ট্রেসিং পেপারে মুড়ে পরিবেশন করুন মজাদার বীফ শর্মা রোল।