একাগ্রতার ভয় আপনাকে পরিহার করতেই হবে। আপনার ভেতরে যে শূন্যতা আসে বলে আপনি অনুভব করেন তা স্বচ্ছ গভীর শান্তিপ্রসূত নীরবতা যার ভেতর দিয়ে আপনার আত্মার উপলব্ধি আপনি পাবেন-এ দেহ চেতনায় আবদ্ধ আপনার ক্ষুদ্র অহং নয়, এ আপনার অধ্যাত্ম সত্তা, আত্মা বিশ্বব্রহ্মাণ্ডের মতো বিস্তৃত। ওই নীরবতার ভেতরে কিছু সময়ের জন্য আপনি হয়তো চিন্তারহিত হয়ে থাকবেন-সীমাহীন মুক্তি ও বিস্তৃতি হয়তো আর কিছু থাকবে না। কিন্তু ওই নীরবতা ও বিস্তৃতির মধ্যে ওপর থেকে বিশাল শান্তি আলোক, আনন্দ, জ্ঞান ও উচ্চ চেতনার অবতরণ ঘটবে-যাতে করে ঈশ্বরের সঙ্গে আপনার একাত্ম অনুভব করবে। এই হচ্ছে রূপান্তরের আরম্ভ-এর থেকে পাওয়ার কিছুই নেই।
বৈচিত্র্য জীবন