আমরা কম-বেশি সবাই আচার খেতে পছন্দ করি। এখন কাচা আমের সিজন তাই কম বেশি সবার ঘরে আমের আচার দেয়া হচ্ছে । তাই আজ এমনই একটি রেসিপি বলব যা তৈরি করা খুব সহজ এবং আনেকদিন রেখেও খাওয়া যায়।
পদ্ধতি :
আম ছোট ছোট টুকরো করে কেটে একটু হলুদ মাখিয়ে রোদে একদিন শুকাতে হবে। পানি মোটামুটি শুকিয়ে আসলে রসুন বাটা আর বেশি করে সরিষা বাটা দিয়ে আরেক দিন রোদে দিতে হবে। এরপরে বয়ামের ভরে আস্ত শুকনা মরিচ, আস্ত রসুনের কোয়া (এক কেজি আমে ৫/৬টা) দিয়ে, সরিষা তেলে হালকা গরম করে ঢেলে দিতে হবে, যেন আমের টুকরো তেলে ঢুবে থাকে। এর পরে রোদে দিনে ৪/৫ দিন । তারপর হয়ে গেল আম রসুনেরট টক আচার ।