উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে লবণ কম খেতে বলা হয়। লবণ কম খাওয়ার অংশ হিসেবে অধিকাংশ ব্যক্তিই পাতে বাড়তি লবণ খাওয়া বন্ধ করে দেন। এতে লবণ গ্রহণের পরিমাণও কমে। কিন্তু চিপস, কৌটার মাছ, মাংস, সস, আচারসহ প্রক্রিয়াজাত বিভিন্ন খাবারে প্রচুর পরিমাণ লবণ থাকে। এসব খাবার পরিহার না করার কারণে বাড়তি লবণ অন্যপথে শরীরে ঢুকে যায়। গবেষণায় দেখা গেছে, শহুরে মানুষ টেবিলের লবণদানির চেয়ে প্রক্রিয়াজাত খাবার থেকে বেশি লবণ গ্রহণ করে থাকে।
বৈচিত্র্য জীবন