বড় আকারের একটি কমলায় যে পরিমাণ ‘ভিটামিন সি’ থাকে, তার থেকে বেশি থাকে একটি আমলকিতে। এই ফল দামে সস্তা অথচ ভিটামিনে ভরপুর। দাঁত, ত্বক ও চুলের যত্নে আমলকী উপকারি। ক্ষুধা ও প্রস্রাবের পরিমাণ বাড়াতেও আমলকির জুড়ি নেই। শিশু ও বয়স্কদের ক্ষুধা ও খাবারে রুচি
বাড়াতে আমলকীর রয়েছে জাদুকরি শক্তি। এ কারণে ভেষজ চিকিৎসায় আমলকি অনেক রোগের ওষুধ বানাতে ব্যবহার করা হয়। স্মৃতিশক্তি বাড়াতেও বেশ উপকারী এই ফল। চুল কালো করতে কাঁচা আমলকি পিষে পানিতে রেখে মাথায় ব্যবহার করলে চুল কালো ও উজ্জ্বল হয়। শুকনো আমলকি হলে একদিন আগে ভিজিয়ে রেখে একই প্রক্রিয়ায় ব্যবহার করা যায়।