আমাদের সবার প্রিয় ফল আম। সে কারণেই হয়তো আমকে জাতীয় ফল রূপে আখ্যা দেওয়া হয়েছে। এখন কাঁচা আমের সিজিন। তাই কাঁচা আম দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন রেসিপিটি।
উপকরণ:
১। ১ কেজি কাঁচা আম।
২। ৮০০ গ্রাম চিনি।
৩। হাফ চা চামচ ফুড কালার।
প্রণালীঃ
কাঁচা আম কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিন। এরপর আমের টুকরোগুলো কড়াইতে জল দিয়ে সেদ্ধ করতে থাকুন। আমগুলো সেদ্ধ হয়ে গেলে ছাঁকনি দিয়ে ছেকে আমের টুকরো গুলো অন্য পাত্রে সরিয়ে নিন। কড়াইয়ে পড়ে থাকা অবশিষ্ট জলটা আবার ফুটাতে শুরু করুন। জলের মধ্যে চিনি এবং ফুড কালারটি দিয়ে দিন। এইভাবে জল ফুটতে ফুটতে এক সময় কমে গেলে চামচ দিয়ে কিছুটা জেলি অন্য একটি পাত্রে রেখে ঠান্ডা করতে দিন। জেলি ঠান্ডা হয়ে গেলে যদি সেটা আঙুলে লেগে লেগে যায় বা ঘন হয়ে জমাট বেঁধে যায় তাহলে বুঝবেন আপনার কাঁচা আমের জেলি প্রস্তুত হয়ে গেছে।এরপর গরম গরম থাকতে কড়াইয়ে তৈরি করা জেলি আপনার পছন্দমত কন্টেইনারে ভরে রাখুন। সময়মতো রুটি বা অন্যকিছুর সাথে খান।
আপনাদের কোনো রেসিপি লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।