বিকেলের নাস্তায় কিছু মজাদার খাবার খেতে কার না ভালো লাগে?
আপনাদের জন্য আজকে তেমন মজাদার বিকেলের নাস্তা দেয়া হলো।
বানাতে সহজ আর সময় লাগে কম।
উপকরণ :
২ পিস পাউরুটি।
একটি ডিম।
এক টেবিল চামুচ কর্ন ফ্লাওয়ার।
পিয়াঁজ ,কাঁচামরিচ ও ধনে পাতা অল্প পরিমানে নিয়ে কুচি করে কাটা।
১/২ চা চামুচ টেস্টিং সল্ট।
সাধারণ লবণ স্বাদ মত।
তেল পরিমান মত।
প্রণালী :
পাউরুটি দুটি পানিতে ভিজিয়ে নিংড়ে নিতে হবে। এর সাথে একটা ডিম ও এক টেবিল চামুচ কর্ন ফ্লাওয়ার্ ফেটিয়ে মিশাতে হবে। পিয়াজ,কাচাঁমরিচ ও ধনে পাতা কুচি মিশাতে হবে। আধা চা চামচ টেস্টিং সল্ট ও নরমাল সল্ট মিশিয়ে গোল আকার দিতে হবে। এর পরে পাকোড়া গুলো ডুবো তেলে ভেজে নিতে হবে।