কাজের ফাঁকে কিংবা সারাদিন ব্যস্ততার এক কাপ ধোঁয়া ওঠা চা শরীরের সব ক্লান্তি দূর করে মনকে করে সতেজ ও প্রাণবন্ত। এছাড়া চায়ের মধ্যে রয়েছে স্ট্রোক, বাত, দাঁতের ক্ষয় রোধ এবং এমনকি ক্যান্সারের মত রোগকে রুখে দেবার মতন ক্ষমতা। চা আমরা কমবেশি সবাই পান করি। কিছু খাবার আছে যা শুধু ওজন কমাতে সাহায্য করে তা নয়, সেই সঙ্গে আপনার শরীরে মেটাবলিজম বাড়াতে এবং শরীরের চর্বি পোড়াতে সাহায্য করে।
দ্রুত ওজন কমাতে তেমনি একটি পানীয় হলো পুদিনা চা। ক্যালোরি দ্রুত ক্ষয় করতে সহায়ক হলো পুদিনার চা বা মেন্থল চা। এই চায়ের মধ্যে রয়েছে পটাসিয়াম, ক্যালসিয়াম এবং ভিটামিন বি যা আপনার ইমিউন সিস্টেমের জন্য অত্যন্ত জরুরি।
প্রস্তুত প্রণালী : কয়েক টেবিল চামচ তাজা পুদিনা পাতা ফুটন্ত গরম পানিতে চার/পাচ মিনিট জাল দিয়ে নিন। এরপর এতে প্রয়োজন মত মধু মিশিয়ে নিন। তারপর প্রয়োজনমত চা পাতা দিয়ে তৈরি করুন চা। চা পাতা ছাড়াও এ পানীয় পান করা যায়। এই চা ঠাণ্ডা ও গরম দুই ভাবেই পান করা যায়।